ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পর্তুগালের নতুন কোচ জেসুসের চোখে রোনালদো: ‘জাতীয় ফুটবলের প্রতীক’

পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। ৭১ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চার বছরের একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০৩০ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে পর্তুগালের জন্য এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর, ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্বে থাকা প্রধান কোচ রবার্তো মার্তিনেজ পদত্যাগের ঘোষণা দেন। তার আকস্মিক পদত্যাগের শূন্যতা পূরণ এবং ২০৩০ সালের হোম বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগিজ ফেডারেশন অভিজ্ঞ জেসুসের ওপর আস্থা রেখেছে।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন, এটিই ছিল বিশ্বকাপে তার শেষ আসর। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরি অবসরের বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই মহাতারকার।

পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে জেসুস মুখোমুখি হন রোনালদো সম্পর্কিত নানা প্রশ্নের। আল নাসরে রোনালদোর সঙ্গে কাজ করার ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে জেসুস বলেন, ‘গত এক বছর রোনালদোর সঙ্গে কাজ করে আমি দারুণ আনন্দ পেয়েছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ। সে পর্তুগাল ফুটবলের একটি প্রতীক। সে যতদিন খেলবে এবং জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন আমি তাকে দলে নেব। তবে অবশ্যই কিছু সীমার মধ্যে এবং জাতীয় দলের জন্য যেটা আমি সবচেয়ে ভালো মনে করব সেটাই করব।’

জেসুস আরও স্পষ্ট করেন যে, রোনালদোর সঙ্গে তার এখনও কথা না হলেও, রোনালদো কখনোই জাতীয় দলের জন্য বা তার নিজের জন্য কোনো সমস্যা হবেন না।

সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হিসেবে জেসুসের সর্বশেষ মৌসুমটি দারুণ কেটেছে। তার অধীনেই আল নাসর সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা আরব দেশটিতে রোনালদোর প্রথম লিগ শিরোপা। এর আগেও পর্তুগাল ও ব্রাজিলের ফুটবলে জেসুস নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন। তার অধীনে ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে পর্তুগিজ লিগের শিরোপা জেতে বেনফিকা। এছাড়া, ২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্বে থাকাকালীন মাত্র এক বছরেই দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়ান লিগ শিরোপা জেতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীর

পর্তুগালের নতুন কোচ জেসুসের চোখে রোনালদো: ‘জাতীয় ফুটবলের প্রতীক’

আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬