গৌরবময় ঐতিহ্যের অধিকারী রাজধানী ঢাকার ৪১৬তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই বিশেষ দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এ ঘোষণা দেন। তিনি নগরীর প্রতিটি বাসিন্দাকে এ উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ঢাকার ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
ঢাকার দীর্ঘদিনের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব বোঝাতে ডিএসসিসি বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে, যা নগরবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























