ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

একাধিক জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল: সরকারের সমালোচনা করে আন্দোলনে খেলাফত মজলিস

গণভোট অধ্যাদেশ-২০২৫ সহ গুম প্রতিরোধ, দুর্নীতি দমন এবং মানবাধিকার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনটির নেতারা দাবি করেছেন, এসব অধ্যাদেশ বাতিল করে সরকার পুনরায় ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী।

শনিবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, গণভোট অধ্যাদেশ বাতিল করা একটি গণবিরোধী সিদ্ধান্ত। জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাবের ওপর ভিত্তি করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে নির্বাচিত সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। নেতারা বলেন, সময়মতো টিকা না পাওয়ায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে এবং মশার উপদ্রব বৃদ্ধি পেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংগঠনের বার্ষিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

একাধিক জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল: সরকারের সমালোচনা করে আন্দোলনে খেলাফত মজলিস

আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬