ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পটিয়ায় শিক্ষার মানোন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সংসদ সদস্য এনামুল হকের

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তবে এখন থেকে আর নকলের মাধ্যমে পরীক্ষা পাসের কোনো সুযোগ থাকবে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

শনিবার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি এনামুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করছে। একটি দেশপ্রেমিক ও সুশিক্ষিত জাতি গঠনই আমাদের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তোমরাই দেশের হাল ধরতে পারো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

পটিয়ায় শিক্ষার মানোন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সংসদ সদস্য এনামুল হকের

আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬