ইয়েমেনের হুতি বিদ্রোহী সংগঠন আনসারুল্লাহ দাবি করেছে যে, গত ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে তারা তিনটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। একই সাথে, সৌদি আরবের একটি তুরস্ক নির্মিত সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে হুতিরা।
আনসারুল্লাহর সূত্রমতে, গত সোমবার থেকে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধের কারণে সৌদি-সংশ্লিষ্ট অন্তত ১৬টি জাহাজ ওই প্রণালি অতিক্রম না করেই ফিরে যেতে বাধ্য হয়েছে। এরপর থেকে কোনো সৌদি তেলবাহী ট্যাংকারই এই গুরুত্বপূর্ণ জলপথ পার হতে পারেনি। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে এবং কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না।
এদিকে, আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেছেন, ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আকাশে অভিযানরত সৌদি আরবের বায়রাকতার আকিঞ্জি সশস্ত্র ড্রোনটি তাদের বাহিনী ভূপাতিত করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 
























