ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংরক্ষিত ৫০টি নারী আসন। আইন অনুযায়ী, সংসদের ৩০০ সাধারণ আসনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে এই সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়। বর্তমানে ২৯৭টি আসনের ফলাফল ও শপথের ভিত্তিতে দলগুলোর সম্ভাব্য নারী সংসদ সদস্যের সংখ্যা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নির্বাচনী তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি জোট এককভাবে ২০৯টি এবং শরিক দলগুলোসহ মোট ২১২টি আসনে জয়লাভ করেছে। বিদ্যমান আইন অনুযায়ী প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত থাকে। সেই হিসেবে বিএনপি জোট অন্তত ৩৫টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। বাকি তিনটি আসনের ফলাফল চূড়ান্ত হলে এই সংখ্যা আরও একটি বাড়তে পারে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকরা মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এই আসন সংখ্যার ভিত্তিতে তারা ১২ থেকে ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, তবে তারাও অন্তত একটি সংরক্ষিত নারী আসনের দাবিদার হতে পারেন। উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই প্রক্রিয়ায় আসন বণ্টন সম্পন্ন হয়েছিল।
রিপোর্টারের নাম 
























