ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

‘ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না’, সরকারকে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

বর্তমান সরকারকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর ভিত্তি করে এই সরকার গঠিত হয়েছে। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন অধ্যাদেশ আইনে পরিণত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা ভঙ্গ করলে তাদের চরম মূল্য দিতে হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জাতীয় ঐক্য ও সমঝোতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অস্থিরতার এই সময়ে জাতীয় সংহতি প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই পথ থেকে বিচ্যুত হয়েছে।

বক্তব্যে বিএনপি ও বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার স্বাদ পেয়ে অনেকেই জনগণের ত্যাগের কথা ভুলে গেছেন। শ্রমিকদের রক্তের বিনিময়ে আসা এই সরকার গণবিরোধী আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেন। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গড়তে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তান: শান্তি প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী অঙ্গীকার

‘ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না’, সরকারকে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬