ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজনৈতিক প্রভাবে প্রকাশ্যে ঘুরছে স্কুলছাত্রী ধর্ষণের আসামিরা, নিরাপত্তাহীনতায় ভিকটিম পরিবার

ময়মনসিংহের পাগলা থানায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিকটিমের পরিবারের দাবি, আসামিরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি ও চাপ প্রয়োগ করছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিকটিমের বড় বোন এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ২১ ডিসেম্বর পাগলা থানার ডুবাইল এলাকায় এক যুবদল নেতার নেতৃত্বে ওই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হলে গত ৭ মার্চ থানায় নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, আসামিদের অব্যাহত হুমকির মুখে ওই কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি চলতি বছরের এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ করাও এখন অনিশ্চিত। এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তারা অবগত এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

রাজনৈতিক প্রভাবে প্রকাশ্যে ঘুরছে স্কুলছাত্রী ধর্ষণের আসামিরা, নিরাপত্তাহীনতায় ভিকটিম পরিবার

আপডেট সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬