ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পহেলা বৈশাখ ঘিরে জমে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

নির্বাচন ও রমজানের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রামের বইমেলা এবার ভিন্ন আমেজে অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ মার্চ থেকে বন্দরনগরীর জিমনেশিয়াম মাঠে শুরু হওয়া এই মেলা এখনো আশানুরূপ জমে ওঠেনি। তবে প্রকাশক ও বিক্রেতারা এখন পহেলা বৈশাখের অপেক্ষায় আছেন। তাদের আশা, নববর্ষের উৎসবে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে মেলা প্রাঙ্গণ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ১৯ দিনব্যাপী এই মেলায় এবার ১৩১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের ৯৬টি প্রকাশনা সংস্থা এতে অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসবের আয়োজন থাকলেও সাধারণ দিনগুলোতে পাঠকদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, মেলার শুরুর ১২ দিন পার হলেও বেচাকেনা এখনো গতি পায়নি। দর্শনার্থীদের অনেকে বই দেখার চেয়ে ঘুরে বেড়ানো ও ছবি তোলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে বৈশাখের ছুটিতে মেলা পূর্ণতা পাবে বলে আশাবাদী আয়োজক ও সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

পহেলা বৈশাখ ঘিরে জমে ওঠার অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬