বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনার স্লোগানের সঙ্গে বাস্তব কাজের কোনো মিল নেই। সমাজ এক ধরণের গোজামিলের মধ্য দিয়ে চলছে। তিনি সতর্ক করে বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে পরিণাম শুভ হয় না। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
কৃষিখাতকে দেশের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে’—এই সত্যটি আমাদের ভুলে গেলে চলবে না। প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর ভয় অন্তরে রেখে দায়িত্ব পালন করলে দেশ সব ধরণের সংকট থেকে মুক্তি পাবে।
রিপোর্টারের নাম 
























