ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পোশাক খাতের আধুনিকায়নে দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিটিকেজি এক্সপো’

দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বিটিকেজি এক্সপো ২০২৬’। আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

এই বৃহৎ প্রদর্শনীতে বাংলাদেশসহ কানাডা, চীন, ভারত, জাপান ও তুরস্কসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের ৯০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মোট সাতটি হলে ১ হাজার ২০০টিরও বেশি বুথে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শিত হবে। আয়োজকরা মনে করছেন, এই এক্সপো স্থানীয় উদ্যোক্তাদের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বৃদ্ধিতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর বন্যায় বিপর্যস্ত এতিম কায়সারের তিনদিন পর জুটলো একবেলা খাবার

পোশাক খাতের আধুনিকায়নে দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিটিকেজি এক্সপো’

আপডেট সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬