ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত: জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযথ গুরুত্বের সাথে পালিত হয়েছে বিশ্ব পারকিনসন্স দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই র‍্যালির উদ্বোধন করেন এবং পারকিনসন্স রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, পারকিনসন্স আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে পারলে তাদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। তিনি এই রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ে ব্যাপকভিত্তিক জরিপ ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেন এবং রোগের লক্ষণ হিসেবে হাত-পা কাঁপা ও শারীরিক ভারসাম্যহীনতার বিষয়গুলো উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত: জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬