ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বিদ্যালয় কক্ষ থেকে অচেতন অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার, আটক ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মুখ বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। জানা গেছে, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিদ্যালয়ের কর্মচারীরা তল্লাশিতে বাধা দিলেও স্থানীয়রা জোরপূর্বক ভেতরে ঢুকে তাকে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর ওই শিক্ষার্থীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

কুষ্টিয়ায় বিদ্যালয় কক্ষ থেকে অচেতন অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার, আটক ২

আপডেট সময় : ১০:০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬