ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়ে সংসদে হট্টগোল: সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ মুহূর্তে বিলে সংশোধনী আোনায় রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা।

বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটিতে বিলটি নিয়ে ঐকমত্য হলেও উত্থাপনের ঠিক আগে কোনো আলোচনা ছাড়াই সংশোধনী আনা হয়েছে। একে তিনি ‘ছলচাতুরী’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এমন আচরণ সংসদীয় রীতিনীতির পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, যদি সমঝোতা না-ই মানা হয়, তবে বিশেষ কমিটির কোনো প্রয়োজন ছিল না।

জবাবে সংস্কৃতিমন্ত্রী ও আইনমন্ত্রী জানান, একজন সংসদ সদস্যের ব্যক্তিগত অধিকার থেকে এই সংশোধনীটি আনা হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন, প্রয়োজনে আগামী অধিবেশনে এটি পুনরায় সংশোধনের সুযোগ রয়েছে। তবে স্পিকারের মধ্যস্থতার আগেই বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন এবং একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়ে সংসদে হট্টগোল: সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট সময় : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬