ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পর্দার আড়ালে ব্লাকমেইলিংয়ের মাধ্যমে নির্বাচনের ভাগ্য নির্ধারিত হয়েছে: ডা. শফিকুর রহমান

বর্তমান জাতীয় সংসদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, পর্দার আড়ালে ব্লাকমেইলিংয়ের মাধ্যমে নির্বাচনের ভাগ্য আগেভাগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। তিনি দাবি করেন, এই নির্বাচনী কারচুপির বিষয়ে অন্তত দুজন ‘রাজসাক্ষী’ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন সাবেক উপদেষ্টা এবং অপরজন বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী।

শুক্রবার জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করার পর এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। জনসমক্ষে ট্রফি তুলে দেওয়ার নাটক হলেও আসল খেলা হয়েছে পর্দার আড়ালে। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদের কার্যক্রমে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিনি বলেন, বিরোধীদলকে অন্ধকারে রেখে সরকারি দল এককভাবে রিপোর্ট চূড়ান্ত করেছে, যা সংসদীয় রীতির পরিপন্থী এবং আস্থার পরিপন্থী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

পর্দার আড়ালে ব্লাকমেইলিংয়ের মাধ্যমে নির্বাচনের ভাগ্য নির্ধারিত হয়েছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১০:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬