ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

গ্রাহকসেবা ও ঋণ আদায়ে রূপালী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে গ্রাহকসেবার মান বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা চালানো এবং প্রতিটি শাখাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন তিনি।

খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জোনের ম্যানেজার এবং করপোরেট শাখার নির্বাহীরা এই পর্যালোচনা সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর বন্যায় বিপর্যস্ত এতিম কায়সারের তিনদিন পর জুটলো একবেলা খাবার

গ্রাহকসেবা ও ঋণ আদায়ে রূপালী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০৯:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬