ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রবাসে মর্মান্তিক মৃত্যু: ড্রোন দুর্ঘটনায় নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরল

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক ড্রোন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভূঁইয়ার মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকার নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহতের স্ত্রী, সন্তান এবং পরিবারের সদস্যরা কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন। তাকে দেখতে আসা প্রতিবেশীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন, যা এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে।

গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ আল-রিফাআ এলাকার একটি কৃষি খামারের ওপর পড়লে সেখানে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভুঁইয়া (৪৫) গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত শাহ আলম ভূঁইয়া সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূঁইয়া বাড়ির মৃত হানিফ ভূঁইয়ার মেজো ছেলে ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, মৃত্যুর আট দিন পর শাহ আলমের মরদেহ বাড়িতে এসে পৌঁছেছে। তিনি দীর্ঘকাল ধরে প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি জানান, বাদ আসর নিহতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

প্রবাসে মর্মান্তিক মৃত্যু: ড্রোন দুর্ঘটনায় নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরল

আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬