ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মহেশখালীতে পর্যটকদের ওপর হামলা: কোস্ট গার্ডের তৎপরতায় রক্ষা পেলেন নিউজিল্যান্ডের ৫ নাগরিক

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের পাঁচ পর্যটক। তবে বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর অভিযানে পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুষ্কৃতকারীরা পর্যটকদের বহনকারী বোটটিতে হামলা চালিয়ে তাদের মালামাল লুট করেছিল।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনে তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন। তারা একটি কাঠের বোটে সমুদ্রপথে বিশ্বভ্রমণের পরিকল্পনা করেছিলেন। যদিও কর্তৃপক্ষ তাদের নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে এই ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করেছিল এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও প্রদান করেছিল। তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে পর্যটকেরা মহেশখালীর সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। এই সুযোগে একদল দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের নিরাপদে উদ্ধার করে। লুট হওয়া মালামালের বেশিরভাগই উদ্ধার করে পর্যটকদের হস্তান্তর করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পর্যটকরা বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

মহেশখালীতে পর্যটকদের ওপর হামলা: কোস্ট গার্ডের তৎপরতায় রক্ষা পেলেন নিউজিল্যান্ডের ৫ নাগরিক

আপডেট সময় : ০১:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬