ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় ডুবে গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. স্বাধীন (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বাধীন বন্দর উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার বাদল মিয়ার ছেলে এবং পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার রাজ অ্যাপারেলস গার্মেন্টসে কর্মরত ছিলেন।

স্বাধীনের মামা জাকির হোসেন জানান, ঘটনার দিন সকালে স্বাধীন কর্মস্থলে যাননি। দুপুরে তিনি তার ছোট ভাইকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। যদিও তিনি অল্প সাঁতার জানতেন, তবে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি তলিয়ে যান। স্বাধীনের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ তল্লাশির পর নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে স্বাধীনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে মরদেহ নিহতের মামা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

শীতলক্ষ্যায় ডুবে গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬