ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাটোরের স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নাটোর অতিরিক্ত দায়রা ও জজ আদালত-৩ এর বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোমিনপুর গ্রামের মৃত কালুর স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তার পরকীয়া প্রেমিক একই এলাকার আহম্মদ আলী (৪২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালু ও সালমা বেগমের বিয়ের পর তাদের মধ্যে সংসার চলছিল। এক পর্যায়ে সালমা বেগমের সঙ্গে প্রতিবেশী আহম্মদ আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে সালমা বেগম ও আহম্মদ আলী যোগসাজশ করে কালুকে তার শয়নকক্ষে ঘুমের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন মৃত কালুর মা বাদী হয়ে ছেলের স্ত্রী সালমা বেগম ও আহম্মদ আলীকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

নাটোরের স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬