ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: মগবাজারে সেলিম উদ্দিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জুলাই সনদ ও জনগণের দেওয়া ঐতিহাসিক গণরায় শতভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজার মোড় এলাকায় ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ জুলাই সনদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দিয়েছে। সরকারকে এই রায়ের প্রতিটি শব্দ ও নির্দেশনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। যদি সরকার জনদাবি উপেক্ষা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। মূলত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় কার্যকর এবং বর্তমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় জনগণকে কেন রাজপথে নামতে হচ্ছে, তা নিয়ে ভাবা উচিত। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত ও সুশাসিত বাংলাদেশ। কিন্তু দেশের বড় একটি অংশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও সেই রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী কায়দায় তা ছিনতাইয়ের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই জামায়াত নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন ফুটবল জাদুকর

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: মগবাজারে সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৫:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬