‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় জোটের ঘোষিত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর চরপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে জনমত তৈরির চেষ্টা করেন।
বক্তব্য প্রদানকালে মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সনদ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহিদুল্লাহ কাইসারসহ এনসিপি ও খেলাফত আন্দোলনের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা গণমানুষের দাবি আদায়ে এবং জোটের ধারাবাহিক কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























