আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর ২০২৬-২০২৭ মেয়াদের নেতৃত্ব নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ মে চট্টগ্রাম জেলা কনভেনশন সেন্টারে ডেলিগেটদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গভর্নর পদে লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী তার মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নমিনেটিং কমিটির চেয়ারম্যান ও সাবেক জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার কাছে এই আবেদনপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলের সময় বর্তমান জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপুসহ সংগঠনের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, জেলা কনভেনশনে বিভিন্ন ইউনিটের ডেলিগেটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং মতবিনিময় সভাগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
রিপোর্টারের নাম 

























