ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় নিয়মিত পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। রোববার সকালে মাদ্রাসাটির শ্রেণিকক্ষে ইন্দুরকানী সদর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থগিত রেখে দলীয় ব্যানারে অনুষ্ঠানটি চলছিল। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার মাওলানা ইকবাল হোসেন জানান, তারা মৌখিকভাবে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলেন। তবে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি।

বিষয়টি নজরে আসার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচির কোনো সুযোগ নেই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

আপডেট সময় : ১১:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬