ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি: ম্যানুয়াল পদ্ধতিতে চলছে যাত্রীসেবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় সার্ভার ধীরগতির হয়ে পড়ায় বহির্গমন ও আগমনে ইমিগ্রেশন কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন দেশি-বিদেশি সাধারণ যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সার্ভারটি ধীরগতিতে কাজ করছে। তবে যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে পাসপোর্ট যাচাই-বাছাই ও ইমিগ্রেশনের অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে বিমানবন্দরের কারিগরি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই সমস্যায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেছে, খুব দ্রুতই ডিজিটাল সেবা পুরোপুরি সচল হবে এবং কার্যক্রম আগের মতো গতিশীল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি: ম্যানুয়াল পদ্ধতিতে চলছে যাত্রীসেবা

আপডেট সময় : ১১:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬