বাগেরহাটের মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার মিয়াপাড়া বালুরমাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ওমর ফারুক ওই এলাকার আলী হোসেন খানের ছেলে।
আটকের পর মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার করায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















