হবিগঞ্জের বাহুবল উপজেলায় আতাউর রহমান আবদাল (৫২) নামে এক সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামে নিজ বসতঘরের জানালার গ্রিলের সাথে কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় তার দেহ পাওয়া যায়। নিহত আবদাল ওই গ্রামের মৃত ওয়াছ উল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আতাউর রহমানের স্ত্রী ও সন্তানরা যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি দেশে একা থেকে ইটভাটা ও বিভিন্ন ব্যবসা দেখাশোনা করতেন। তবে গত কয়েক বছর ধরে ব্যবসায় বড় ধরনের আর্থিক লোকসানের কারণে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। বিকেলে প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 






















