ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আগামী ১০ ও ১১ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। এতে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবেন। এর আগে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার বাছাই পর্ব।

গত বুধবার, ০৮ এপ্রিল, রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক লিলি ইসলাম জানান, আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় প্রাবন্ধিক ও চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সম্মেলনে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে রবীন্দ্রপদক প্রদান করে গুণিজন সম্মাননা জানানো হবে।

দুই দিনের সান্ধ্য অধিবেশন জুড়ে থাকবে গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য এবং সংগীত পরিবেশনা। প্রথম দিনের সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নজরুল সংগীতের একটি পর্ব। সারাদেশের ৮২টি সক্রিয় শাখা থেকে আগত সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক সম্মেলনে অংশ নেবেন। ‘জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা’ সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অধিবেশনের দ্বিতীয় দিন, ১১ এপ্রিল, বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মফিদুল হক। এই সেমিনারে অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল আলোচনায় অংশ নেবেন। অধিবেশন উপলক্ষে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’, যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা স্থান পেয়েছে। পাশাপাশি সংগঠনের এ যাবৎকালীন কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণও উপস্থাপন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬