ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সংসদে বিল উত্থাপনে প্রতিমন্ত্রী নূরের ভুল সংশোধনে স্পিকারের সহায়তা, পাশে দাঁড়ালেন রাশেদ খান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বারবার জটিলতায় পড়ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে তাকে ভুল সংশোধনে সুযোগ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এমন ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে নূরের পাশে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী রাশেদ খান।

নুরুল হক নূরের বিল উত্থাপনের সময়কার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটি পরিলক্ষিত হয়েছে, তা মূলত লিখিত খসড়ার ত্রুটির কারণেই হয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন এবং নিজেও বুঝতে পারছিলেন যে শব্দ বাক্য মিলছে না।

এটি দাপ্তরিক ভুল দাবি করে রাশেদ খান বলেন, মন্ত্রীরা নিজেরা লেখেন না, এটি প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়। তিনি আরও বলেন, সমস্যাটি শুধু তার ক্ষেত্রে নয়, এটি সবার ক্ষেত্রেই হতে পারে। তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করতে পারেননি।

রাশেদ খান বলেন, সংসদে তিনি (নুরুল হক নুর) নতুন। বলা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে তরুণ। আশা করি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভালো করবেন। পোস্টের শেষে তিনি সাবেক সহযোদ্ধা ও প্রতিমন্ত্রী নুরুল হক নূরের জন্য শুভ কামনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

সংসদে বিল উত্থাপনে প্রতিমন্ত্রী নূরের ভুল সংশোধনে স্পিকারের সহায়তা, পাশে দাঁড়ালেন রাশেদ খান

আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬