ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার আজ থেকে শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই মামলার বিচারকার্য পরিচালনা করবে।

আজ (বুধবার) সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথাও রয়েছে।

এর আগে গত ১৩ মে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দিয়েছিল।

শামীম ওসমান ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন—শামীমের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

নারায়ণগঞ্জে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আপডেট সময় : ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬