ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

দুবাইস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরা এলাকার দিব্বায় স্থানীয় সময় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশপথে ধ্বংস করার সময় এর অবশিষ্টাংশ শাহ আলমের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

প্রবাসী এই কর্মীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকায়। বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬