ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ব্যানারে ময়মনসিংহে ঝটিকা মিছিল, জানে না পুলিশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ময়মনসিংহ নগরে পৃথকভাবে ঝটিকা মিছিল করা হয়েছে। একেক মিছিলে ১৫-২০ জন নেতাকর্মীকে দেখা গেছে। যাদের বেশিরভাগের মুখে মাস্ক ও হেলমেট পরা ছিল। তবে তারা কখন মিছিল করেছেন, সে বিষয়ে জানে না বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরের দিঘারকান্দা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বেলা ২টার দিকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়। আওয়ামী লীগের ব্যানারে মিছিলটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে। 

সকালে হওয়া মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ পলাশকে। তিনি সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটুর অনুসারী। আর দুপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা গেছে জেলা ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার অনন্তকে। তিনি সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর অনুসারী হিসেবে পরিচিত। 

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘তারা কখন মিছিল করেছে, তা এখনও জানতে পারিনি এবং কাউকে আটক করতে পারিনি। তবে যারাই মিছিল করেছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে।’ 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ব্যানারে ময়মনসিংহে ঝটিকা মিছিল, জানে না পুলিশ

আপডেট সময় : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫