ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শাহরাস্তিতে চরম অবহেলা: জ্বরের শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার চরম গাফিলতির খবর পাওয়া গেছে। জ্বরে আক্রান্ত পাঁচ বছরের এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু আলিফার পরিবার জানায়, শিশুটিকে জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। একই সময়ে এক কিশোরকে কুকুরের কামড়ের চিকিৎসার জন্য আনা হয়। অভিযোগ উঠেছে, দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, ভুলবশত এই ভ্যাকসিন দেওয়া হলেও বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবুও কর্তব্যে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

শাহরাস্তিতে চরম অবহেলা: জ্বরের শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬