ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে দেড়শ বছরের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভেঙে যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় সমভূমি থেকে শুরু করে রকি পর্বতমালা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে অস্বাভাবিক গরমে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার অনেক এলাকায় তাপমাত্রা এতটাই বৃদ্ধি পায় যে, তা গত দেড় শতাব্দীর সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) তথ্যানুযায়ী, উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি এবং মন্টানার বৃহত্তম শহর বিলিংসে তাপমাত্রা সর্বোচ্চ ১০৯ ডিগ্রি ফারেনহাইট বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৫০ বছরেরও বেশি সময়ের রেকর্ড সংরক্ষণের ইতিহাসে এই দুই শহরে এর আগে কখনো এত বেশি তাপমাত্রা অনুভূত হয়নি। এর আগে সল্ট লেক সিটির সর্বোচ্চ রেকর্ড ছিল ১০৭ ডিগ্রি এবং বিলিংসে ছিল ১০৮ ডিগ্রি ফারেনহাইট।

তীব্র এই গরমে কেবল জনজীবনই নয়, বরং প্রাকৃতিক পরিবেশও হুমকির মুখে পড়েছে। কলোরাডো ও উটাহ অঙ্গরাজ্যে চলমান ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের কাজ অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন এই চরমভাবাপন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য যে, মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় শহর নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াতেও ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞরা এই ভয়াবহ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। কয়লা, তেল ও গ্যাসের অতিরিক্ত ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমনই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, পশ্চিম ইউরোপেও চলতি বছরের জুন মাস ছিল ইতিহাসের অন্যতম উষ্ণ মাস, যেখানে তাপপ্রবাহের কারণে এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ ঘণ্টা পানির নিচে: রাশমিকার জীবনের কঠিনতম অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রে দেড়শ বছরের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬