ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

যশোরের অভয়নগরে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মী শান্ত ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা জামে মসজিদের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা নামাজ শেষ করে ফেরার পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ ঘণ্টা পানির নিচে: রাশমিকার জীবনের কঠিনতম অভিজ্ঞতা

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬