নোয়াখালীর বেগমগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহানাজ স্থানীয় জায়েদ হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে রান্না করার সময় আলমারি থেকে পেঁয়াজ নিতে গিয়ে বিপত্তি ঘটে। সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ শাহানাজকে দংশন করে। দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত সংকটজনক অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। এদিকে থানা পুলিশ জানিয়েছে, গণমাধ্যমের মাধ্যমে তারা বিষয়টি জেনেছেন এবং ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























