কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ডিপো এবং অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আহমেদ আল-জাবের ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ কৌশলগত রাডার সিস্টেমও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ‘চোখের বদলে চোখ’ অভিযানের অংশ এটি। হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জলপথে কোনো ধরনের মার্কিন আধিপত্য বরদাশত করা হবে না।
হামলার সময় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আইআরজিসি বলছে, সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর ফল। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















