ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে রাখব’, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে হুঙ্কার জো কোলের

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড শিবির। মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছেন সাবেক ইংলিশ তারকারা। সাবেক মিডফিল্ডার জো কোল সরাসরি দাবি করেছেন, তারা লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে রাখবেন। একটি ক্রীড়া আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, মেসিকে বোতলবন্দি করে রাখার সামর্থ্য ইংল্যান্ডের আছে এবং তারা ফাইনালে উঠবেই।

তবে কোলের এমন মন্তব্যের বিপরীতে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন মাইকাহ রিচার্ডস। তিনি মনে করেন, আর্জেন্টাইন ফুটবলাররা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের হারানো সহজ হবে না। রিচার্ডসের মতে, জিততে হলে ইংল্যান্ডকে তাদের সেরা ফুটবল খেলতে হবে। অন্যদিকে গ্যারি নেভিল আর্জেন্টিনার রক্ষণভাগের প্রশংসা ও সমালোচনা দুই-ই করেছেন, তবে জাতীয় দলের জার্সিতে তাদের লড়াকু মানসিকতার প্রশংসা করেন।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বের নজর এখন এই মহারণের দিকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ ঘণ্টা পানির নিচে: রাশমিকার জীবনের কঠিনতম অভিজ্ঞতা

‘মেসিকে ঘুম পাড়িয়ে রাখব’, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে হুঙ্কার জো কোলের

আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬