ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আলবানির রুট ৯-এইচ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। দুর্ঘটনায় নাজমুলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) এবং অন্য একটি গাড়ির আরোহী এক মার্কিন নারীও প্রাণ হারিয়েছেন। আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না ও নাতনি ইকরা। তাদের স্থানীয় আলবানি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারটি নতুন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান দেখার উদ্দেশ্যে বের হয়েছিল। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল, যিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগের সাবেক ছাত্র ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক খবর গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। নিহতদের নিউইয়র্ক ও নিউ জার্সিতে জানাজা শেষে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬