ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, এই উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন ২৩ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তবে, দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন শিশুর মৃত্যু হয়েছে।

ডা. শঙ্কর কে. বিশ্বাস আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬