রাজধানীতে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে নাসির শিকদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার শিশু বলাৎকার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। এছাড়া দণ্ডবিধির ৩২৮ ধারা অনুযায়ী আসামিকে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী শিশুকে প্রদান করা হবে।
রিপোর্টারের নাম 

























