ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কানসাট আমের হাটে উৎসবমুখর পরিবেশ: দৈনিক লেনদেন ১৮ কোটি টাকা ছাড়াল

দেশের অন্যতম বৃহত্তম আমের বাজার হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট হাটে এখন আমের ভরা মৌসুম চলছে। প্রতিদিন এই বাজারে গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার টন আম কেনাবেচা হচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকা। সূর্য ওঠার আগেই স্থানীয় বাগানগুলো থেকে চাষিরা ভ্যান ও ঝুড়িতে করে হরেক জাতের সুস্বাদু আম নিয়ে বাজারে হাজির হচ্ছেন।

কেবল স্থানীয়রাই নন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও আড়তদাররা এখানে ভিড় জমাচ্ছেন। বাজার ইজারাদারদের তথ্যমতে, প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টিরও বেশি ট্রাক আম নিয়ে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, এই আম মৌসুমকে কেন্দ্র করে প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। চলতি বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৯০০ টন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

কানসাট আমের হাটে উৎসবমুখর পরিবেশ: দৈনিক লেনদেন ১৮ কোটি টাকা ছাড়াল

আপডেট সময় : ০৪:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬