ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার রাজনৈতিক মহলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল জামায়াতে ইসলামী। যদিও ১১ সিটি করপোরেশন ও ৪২ জেলা পরিষদে বর্তমান সরকারদলীয় প্রশাসক নিয়োগ দেওয়ায় এই নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে, স্থানীয় নির্বাচনের দাবি জোরদারের পাশাপাশি জামায়াত তাদের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে অংশগ্রহণ করলেও, এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াত এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জোটের আরও কয়েকটি দলের কাছ থেকেও একই ধরনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। জানা গেছে, সিটি করপোরেশনের কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদের প্রায় সব প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে জামায়াত। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্নভাবে গণসংযোগ চালাচ্ছেন। সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত না হলেও, সম্ভাব্য প্রার্থীরা তৎপর রয়েছেন বলে জানা গেছে।

সূত্রমতে, জুলাই বিপ্লবের পর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের শূন্যতা বিরাজ করছে। তাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি ছিল জামায়াতসহ বিভিন্ন দলের। তবে বিএনপির বিরোধিতার কারণে অন্তর্বর্তী সরকার সেই দাবি আমলে নেয়নি। স্বাভাবিকভাবেই, জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দ্রুত স্থানীয় নির্বাচন দেবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল। কিন্তু বিভিন্ন পদে প্রশাসক নিয়োগ দেওয়ায় সেই আশা ভঙ্গ হয়েছে। এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার গণতান্ত্রিক ধারা ব্যাহত করে দলীয়করণের মাধ্যমে প্রশাসক নিয়োগ দিয়েছে, যা সংবিধানবিরোধী। তাই তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখন একক দলগতভাবে প্রার্থী ঠিক করা হবে। পরে নতুন কোনো সিদ্ধান্ত হলে সে অনুযায়ী পরিবর্তন করা হবে। তিনি আরও জানান, জুলাই বিপ্লবের পর আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছিলাম এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও শুরু হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

আপডেট সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬