ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পাকিস্তান মধ্যস্থতায় ইরান-মার্কিন যুদ্ধবিরতি: দুই সপ্তাহে স্থায়ী চুক্তির সম্ভাবনা

আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে বৈঠকের পর এই সমঝোতা হয়েছে, যেখানে দুই সপ্তাহের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই যুদ্ধবিরতির ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দামে ১০ শতাংশ হ্রাস পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইসরাইলও হামলা বন্ধে সম্মত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাল্টা ১০ দফা প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সায় দেওয়ার পরই এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে।

মার্কিন সময় মঙ্গলবার রাত ৮টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরুর নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র সোয়া ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ১৫ দিনের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন। এরপর হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায় এবং জানায় যে এই সময়ের মধ্যে ইসলামাবাদে দুই পক্ষ বৈঠকে বসে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

তবে, এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার একটি বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই নাটকীয় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিত করতে রাজি হয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে চলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

পাকিস্তান মধ্যস্থতায় ইরান-মার্কিন যুদ্ধবিরতি: দুই সপ্তাহে স্থায়ী চুক্তির সম্ভাবনা

আপডেট সময় : ০৬:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬