ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বেকারদের কর্মসংস্থানের জন্য জামায়াতে ইসলামীর অটো-রিকশা বিতরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় অসহায় ও বেকারদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটো-রিকশা বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ৩৬ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও হাতিরঝিল থানা পূর্বের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই রিকশা বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভেতরে ও বাইরে যুগপৎভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষরাই রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম কারিগর এবং তাদের শ্রমই জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও তারা অবহেলিত ও অধিকার বঞ্চিত। জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা করছে যে শ্রমজীবী মানুষের ওপর কোনো আঙুল তোলা বা জুলুম-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমরা অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকব-ইনশাআল্লাহ।

তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলসহ মালিক পক্ষকে খোলা মনে এগিয়ে আসার আহ্বান জানান। হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, থানা অফিস সম্পাদক আসগর হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজ প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে রাজধানী: ১৪ স্থানে ব্যারিকেড ও কঠোর বিধিনিষেধ

বেকারদের কর্মসংস্থানের জন্য জামায়াতে ইসলামীর অটো-রিকশা বিতরণ

আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬