ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজশাহীতে হামের প্রকোপ অব্যাহত: আরো ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছিলেন, যার মধ্যে বর্তমানে ১২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে মোট ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ভর্তি হয়েছেন এবং ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ (৭ এপ্রিল) হাসপাতালে আরো একজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক হামের রোগী শনাক্ত হয়েছেন। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ক্রমবর্ধমান চাপ মোকাবেলার জন্য তাদের আইসোলেশন সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে বলে ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

রাজশাহীতে হামের প্রকোপ অব্যাহত: আরো ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৩

আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬