ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি ও স্মৃতি অডিটোরিয়াম উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর স্মরণে তাঁর প্রতিকৃতি এবং ‘কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুটি উদ্বোধন করেন।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে নির্মিত এই প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি এবং রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সুদীপ্ত প্রামাণিক, এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, জগন্নাথ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্য-সচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা কিশোরীলাল রায় চৌধুরীর শিক্ষাবিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল আজও দেশের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে চলেছে। উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। পিতার নামানুসারে ১৮৮৪ সালে তিনি জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। তিনি ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি ও স্মৃতি অডিটোরিয়াম উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬