ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে

বৈশ্বিক পরিবর্তনের কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং তা মহামারী আকার ধারণ করছে। এর পাশাপাশি মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফলে প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক তাদের কার্যকারিতা হারিয়েছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।

মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার-এর পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। বিশ্ব স্বাস্থ্য দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়, যা ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডীনবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্যকর্মীসহ অনেকেই অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান শিকদার। তিনি বলেন, ২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় নতুন রোগের বিস্তার বেড়েছে। এছাড়া পরিবেশগত পরিবর্তন, যেমন বনভূমি কমে যাওয়া এবং পশুপাখির রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া, পাশাপাশি মানুষের খাদ্যাভ্যাস, বিশেষ করে ফাস্টফুড ও জাংকফুডের প্রতি আসক্তি, এসব রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। তাই মানব স্বাস্থ্য, পশু স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। অধ্যাপক শিকদার আরও বলেন, প্রতিটি সেক্টরে আলাদাভাবে কাজ হওয়ার কারণে তথ্যের আদান-প্রদান হচ্ছে না, যা কাঙ্খিত সাফল্য অর্জনে বাধা সৃষ্টি করছে। তিনি অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ নির্ধারণ এবং রোগীর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছে এবং সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতনার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬