ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় নজিরবিহীন নৃশংসতার শিকার সাংবাদিকরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

গাজায় আগ্রাসনের খবর প্রচার করতে গিয়ে গত ২ বছরে ২৭০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৩ জন সাংবাদিক তাদের পেশাগত কারণে নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-এর পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

সাংবাদিকদের ওপর সর্বশেষ নৃশংসতার ঘটনাটি ঘটে গত আগস্ট মাসে। খান ইউনিসের নাসের হাসপাতালে সংঘটিত ওই হামলায় মোট ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাকা এবং ফটোগ্রাফার আহমেদ আবু আজিজ, মুয়াজ আবু ত্বাহা।

এর আগে গাজার আল শিফা হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের এক তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরিফ, মুহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফার। এ পর্যন্ত কেবল আল জাজিরার ১০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

সাংবাদিকদের ওপর এই হামলাকে কৌশলগত প্রয়োজন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, নিহতদের অনেকেই হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আন্তর্জাতিক সংগঠনগুলো ইসরায়েলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ আল নাসেরের হামলার যৌক্তিকতা জাহির করতে ইসরায়েলি বাহিনীর দাবি, সেখানে ক্যামেরা দিয়ে আইডিএফের ওপর নজরদারি করছিল হামাস। তাদের হামলার লক্ষ্য কেবল সেটি হলেও, ‘দুঃখজনকভাবে’ সাংবাদিকরাও প্রাণ হারিয়েছেন।

তবে এসব বক্তব্যকে খারিজ করে দিয়ে রিপোটার্স উইদাউট বর্ডার্স বলেছে, সাংবাদিকরা তাদের মিডিয়ার যথাযথ লোগো বহনের পরও টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, এক গাজা যুদ্ধেই যত সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, মার্কিন গৃহযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ, কোরীয় ও ভিয়েতনামের যুদ্ধেও তা দেখা যায়নি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

গাজায় নজিরবিহীন নৃশংসতার শিকার সাংবাদিকরা

আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫