সুপ্রিম কোর্ট ও বিচারকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহীম আলম। তিনি দাবি করেন, তিনি কোনো নির্দিষ্ট বিচারপতির নাম বা প্রধান বিচারপতির পদমর্যাদা ক্ষুণ্ন করে কোনো মন্তব্য করেননি। তিনি জানান, সুপ্রিম কোর্টের কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন সময় কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছিলেন। বাসাবাড়িতে কর্মরত কর্মচারীদের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এবং তাদের অধিকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ায় তাকে উদ্দেশ্যমূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রিপোর্টারের নাম 
























